নিটওয়্যার ও ক্রোশেট পোশাক
২০২৫-২৬ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানির অর্ধেকই ছিল নিটওয়্যার, প্রায় ১০.৭ কোটি ডলার। ব্রাজিলে নিট পোশাকের দ্বিতীয় বৃহত্তম সাপ্লায়ার বাংলাদেশ; সবচেয়ে বেশি যায় টি-শার্ট, সোয়েটার ও নিট শার্ট।
মূল সংখ্যাগুলো
- ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের নিটওয়্যার রপ্তানি
- ২ হাজার ৬২ কোটি ডলার
- সূত্র: Export Promotion Bureau (EPB), Bangladesh · FY2025-26 (July 2025–June 2026); published Jul 2026
- বৃহত্তম সাপ্লায়ার, ২০২৫ সালে ব্রাজিলের নিট পোশাক আমদানিতে, ১০.২% অংশ নিয়ে
- ২য়
- সূত্র: Brazil's official import data (MDIC/Secex), via UN Comtrade — HS 61 · 2025 data; released 20 Jan 2026
- ২০২৫-২৬ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের নিটওয়্যার রপ্তানি — দেশটিতে মোট রপ্তানির অর্ধেক
- ১০.৭ কোটি ডলার
- সূত্র: Export Promotion Bureau (EPB), Bangladesh — product-wise exports · FY2025-26 (July 2025–June 2026); published Jul 2026
- ব্রাজিলে নিট পোশাকের ১৩২টি ট্যারিফ লাইনেই আমদানি শুল্ক (HS 61)
- ৩৫%
- সূত্র: MDIC/Camex tariff file (TEC) and TIPI, Brazil · Tariff file dated 4 Nov 2026
সেক্টরটি বিস্তারিত
HS চ্যাপ্টার
- ৬১
ব্রাজিলের NCM কোড এই HS চ্যাপ্টারগুলো দিয়েই শুরু হয়। প্রতিটি পণ্যের পূর্ণ কোড কাস্টমস ব্রোকারের সাথে মিলিয়ে নিন।
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ২ হাজার ৬২ কোটি ডলারের নিটওয়্যার রপ্তানি করেছে। এর মধ্যে ১০.৭ কোটি ডলারের নিটওয়্যার গেছে ব্রাজিলে, যা সে বছর ব্রাজিলে বাংলাদেশের মোট রপ্তানির অর্ধেক; সবচেয়ে বেশি গেছে সোয়েটার ও টি-শার্ট।
ব্রাজিলের নিজস্ব ডেটা অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশ থেকে ১২.৬ কোটি ডলারের নিট পোশাক আমদানি হয়েছে, যা ব্রাজিলের মোট নিট পোশাক আমদানির ১০.২% — চীনের পরেই দ্বিতীয়। সবচেয়ে বেশি এসেছে কটন টি-শার্ট, সিনথেটিক ও কটন সোয়েটার, নারীদের নিট ব্লাউজ আর পুরুষদের কটন নিট শার্ট। ২০২৬ সালের জানুয়ারি–সেপ্টেম্বরে এই আমদানি আগের বছরের একই সময়ের চেয়ে ২৫.৭% বেশি ছিল।
ব্রাজিলে নিট পোশাকের প্রতিটি লাইনে আমদানি শুল্ক ৩৫%, বাংলাদেশের জন্য কোনো ছাড় নেই; এর ওপর আছে PIS/COFINS-Importação ও রাজ্যের ICMS। আমদানি করা প্রোডাক্টে পর্তুগিজ ভাষায় লেবেল বাধ্যতামূলক, তাই প্রোডাকশনের আগেই বায়ারের সাথে লেবেলের কনটেন্ট ঠিক করে নিন।
LEED, WRAP, OEKO-TEX, GOTS ও ISO-র মতো সার্টিফিকেট পাবলিক রেজিস্টারে যাচাই করা যায়। বায়ার যেন যাচাই করতে পারেন, সে জন্য সার্টিফিকেট নম্বর সাথে রাখুন।
২০২৫ সালে অংশ নিয়েছিল
২০২৫ সালে সাও পাওলোর এডিশনে এই সেক্টরের কোম্পানিগুলো।
-
Apex Lingerie Ltd
-
BAB Trend Fashion
-
Benchmark
-
Blue Planet Group (BPG)
-
Marsik Pvt. Limited
-
Mitali Group
-
Pioneer Casual Wear
-
Renaissance Group
-
STS Apparel Pvt. Ltd.
সাও পাওলোতে অংশ নিন
২২–২৫ মার্চ ২০২৭ · সাও পাওলো, ব্রাজিল